মরনঘাতী করোনার কড়াল থাবায় যেখানে হাত-পা গুটিয়ে সারা দেশ লকডাউন। করোনা সংক্রমণে সচেতনতায় লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভূমিকা রাখছেন কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশ।
ঘরে বসে দিনাতিপাত করছে সাধারণ শ্রমজীবী,কর্মহীন ও হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষগণ। ঠিক সেই মুহুর্তে নিজেদের আক্রান্ত হবার কথা না ভেবে মানবতার তরে সাহায্যের হাত বাড়িয়েছে বুড়িচং থানা পুলিশ ও দেবপুর পুলিশ ফাঁড়ি। বুড়িচং থানার অফিসার ইনচার্জ্ মো. মোজাম্মেল হক(পিপিএম) ও থানার অফিসার ইনচার্জ্ তদন্ত মোহাম্মদ মাসুদ খানের উদ্যোগ ও নির্দেশনায় শুক্রবার ৩ এপ্রিল চাল, ডাল, তেল, সাবান, আলু সহ অন্যান্য খাদ্য দ্রব্য নিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ও বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর, ফকিরবাজার এবং বুড়িচং সদরে শ্রমহীনদের মাঝে বিতরণ করেন। দেশের ক্রান্তিকালীন সময়ে পুলিশের এমন উদ্যোগ সাধারণ জনমনে বিষয়টি ব্যাপক নজর কেড়েছে। এসময় উপস্থিত ছিলেন দেবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ্ মো. সাজ্জাদ খান, বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই সুজয় কুমার মজুমদার,
বাকশীমূল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, এসআই এনামূল হক, এসআই বিনোদ দস্তগীর, ফযেজ আহাম্মদ মেম্বার, এএসআই অহিদুল হকসহ অন্যান্য পুলিশগণ।বুড়িচং থানার অফিসার ইনচার্জ্ মো.মোজাম্মেল হক(পিপিএম) এক বিবৃতিতে বলেন-মানুষদের আহার নিবারন ও তাদের দুঃখ কষ্ট ঘোচাতে মানবতার তরে সকল বিত্তবানদের এগিয়ে আসার অংশ হিসেবে এ সাহায্য প্রদান করা হয়েছে। মানবতার এহেন কাজে তিনি সমাজের অন্য বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান।




















