১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

গুরুতর অসুস্থ নায়ক জাভেদ

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, জাভেদ ভাইয়ের মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বাংলাদেশ মেডিকেলে তার অস্ত্রোপচার করা হবে। আমরা জাভেদ ভাইকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাসহ যাবতীয় বিষয় বেশ গুরুত্বের সাথে দেখছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং দ্রুত তার সুস্থ্যতা কামনা করছি।

উল্লেখ্য, জাভেদ একজন নৃত্য পরিচালক হিসেবে যেমন সফল তেমনি একজন নায়ক হিসেবেও। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রাজিয়া সুলতানা, সতী কমলা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা সিন্দাবাদ, রূপের রানী চোরের রাজা, তাজ ও তলোয়ার, নরমগরম, তিন বাহাদুর, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা প্রভৃতি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুতর অসুস্থ নায়ক জাভেদ

প্রকাশিত : ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০