০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ডিসেম্বরেই বিয়ে করছেন রণবীর-আলিয়া!

ঢাকা: ডিসেম্বরেই বিয়ে করছেন রণবীর-আলিয়া! বলিউডের এই সেলেব জুটির বিয়ে নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো চলছে। গত বছর থেকে অনুরাগীরা অপেক্ষা করে চলেছে। কিন্তু বছর ঘুরে গেল, এখনও বিয়ে নিয়ে কাপুর খানদান বা ভাট পরিবার, কেউই মুখ খোলেনি।

এই নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে নেটদুনিয়ায়। একবার তো দু’জনের ফটোশপ করা বিয়ের ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল। একবার প্রকাশ পেয়েছিল বিয়ের ভুয়ো কার্ড। তবে এবার মনে হচ্ছে দু’জনের বিয়ের জন্য সত্যিই কথাবার্তা পাকা করে ফেলতে চায় কাপুর ও ভাট পরিবার। শোনা যাচ্ছে এবছর ডিসেম্বরেই নাকি চারহাত এক হবে।

সূত্রের খবর, রণবীর ও আলিয়ার জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা প্রথমে ভেবেছিল দুই পরিবার। কিন্তু এখন শোনা যাচ্ছে মুম্বইয়েই বসবে বিয়ের আসর। ডিসেম্বরের শেষ ১০ দিন ধরে চলবে অনুষ্ঠান। এখন ঋষি কাপুরের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল।

তাই তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে দিতে চায় কাপুর খানদান। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ২১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন রণবীর আলিয়া। চারদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। তারপর হবে রিসেপশন। সব মিলিয়ে ১০ দিন মতো সময় লাগবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। দুই পরিবারের সম্মতিক্রমেই দিন স্থির হবে। মুম্বইয়ের বান্দ্রা ও জুহুতেই হবে যাবতীয় অনুষ্ঠান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মোবাইলে কথা বলতে গিয়ে অফিসে দেরি! মহাদেবপুরে খাদ্য কর্মকর্তার অদ্ভুত যুক্তি”

ডিসেম্বরেই বিয়ে করছেন রণবীর-আলিয়া!

প্রকাশিত : ০১:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০