১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

করোনায় বাংলাদেশে ২০-৫০ লাখ মৃত্যুর আশঙ্কা অতিরঞ্জিত: মোমেন

করোনা ভাইরাসে বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (০৪ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে করোনা ভাইরাসে বাংলাদেশে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, একজন হাইপোথিসিস করে এমন কথা বলেছেন। এটা খুবই দুঃখজনক।

‘করোনা ভাইরাসে না-কি বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। ইম্পেরিয়াল কলেজ থেকে এমন একটি ধারণা করা হয়েছে। আমি বলব এটা অতিরঞ্জিত।’

ড. মোমেন বলেন, আমরা বিবিসিকে সবসময় সম্মান করি। তাদের রিপোর্ট এক সময় মনে হতো সব সত্য। ১৯৯৮ সালে যখন দেশে বন্যা হয়েছিল, তখন বিবিসি এক প্রতিবেদনে আশঙ্কা করেছিল বাংলাদেশে না-কি ওই বন্যায় ৩০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু পরে দেখা গেল ১৩৯ জন মানুষ গেলেন। তাই এসব আতঙ্ক ও গুজবে কান দেওয়া উচিত নয়। যারা এটা করছেন, তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

তিনি বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশে যে জনসংখ্যা, সে তুলনায় আক্রান্ত ও মৃত্যু অনেক কম। আমাদের আবহাওয়ার কারণে এটা হতে পারে। আমরা এই ভাইরাস প্রতিরোধে নানা ব্যবস্থাও নিয়েছি। আপনারা দোয়া করেন, এটা যেন পুরোপুরি নির্মূল হয়ে যায়।

বিজনেস/ শেখ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

করোনায় বাংলাদেশে ২০-৫০ লাখ মৃত্যুর আশঙ্কা অতিরঞ্জিত: মোমেন

প্রকাশিত : ০৮:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০