ময়মনসিংহের ভালুকায় করোনা ভাইরাস প্রতিরোধে কুয়েত প্রবাসীদের আর্থিক সহযোগীতায়,ভালুকা মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
আজ ৫ এপ্রিল রবিবার সকালে উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডে হতদরিদ্র কর্মহীন ১শত অসহায় পরিবারকে চাল, ডাল, আলু, লবন, তৈল,সাবান পোঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন,ভালুকা মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সদস্য হুমায়ন কবির, ইমরুল হাসান মিশু, নাঈম, এনামুল ইসলামসহ অনেকেই। ভালুকা মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম বলেন, কুয়েত প্রবাসী ভাইদের অর্থায়নে আমাদের সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। অাসুন অামরা যার যার অবস্থান থেকে দেশের দুর্যোগময় সময়ে অসহায় খেটেখাওয়া মানুষের পাশে দাড়াই।




















