দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হলেও রোগটি ধরা পড়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তাঁর মৃত্যুর বিষয়টি দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রী ও সন্তানরা এখনো আইসোলেশন আছেন।
জালাল সাইফুর রহমান ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























