বাংলাদেশ প্রতিদিনের বিনোদন বিভাগে কর্মরত সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন মাজিদের স্ত্রী সিলভী মাজিদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর থেকে সিলভী মাজিদ ঢাকার গ্রীণ রোডের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে দুদিন ধরে তিনি একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ২০ বছর ধরে কিডনী, হার্ট ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। আগামীকাল সকাল ১০ টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান।
বিজনেস বাংলাদেশ/ ই করিম


























