১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাড়ে ৩ ঘণ্টা পর শাহজালালে প্লেন চলাচল শুরু

সাড়ে ৩ ঘণ্টা পর কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথারীতি প্লেন চলাচল শুরু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টায় পরপর তিনটি ফ্লাইট অবতরণ করে।

ফ্লাইট তিনটি হলো- দাম্মাম থেকে বাংলাদেশের বিমানের বিজি০৫০ ফ্লাইটটি অবতরণ করে। তারপর দোহা থেকে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইট অবতরণ করে। এর কিছুক্ষণ পর কুয়েত থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৪৪ ফ্লাইট অবতরণ করে।

এর আগে রবিবার সকাল ৭টার পর থেকে ঘন কুয়াশার কারণে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা এখান থেকে উড্ডয়ন করতে পারেনি।

সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ বাংলানিউজকে ফ্লাইট অবতরণের বিষয়টি জানান।

এর আগে গত ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল প্লেন চলাচল।

>>ঘন কুয়াশায় রাজধানীতে প্লেন চলাচল সাময়িক বন্ধ

ট্যাগ :
জনপ্রিয়

মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে: তেজগাঁও থানা পুলিশ

সাড়ে ৩ ঘণ্টা পর শাহজালালে প্লেন চলাচল শুরু

প্রকাশিত : ১২:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭