১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সব বিতর্ককে পেছনে ফেলে দরিদ্র গীতিকারের পাশে বাদশাহ

অবশেষে সব বিতর্ককে পেছনে ফেলে দরিদ্র গীতিকার রতন কাহারের পাশে দাঁড়ালেন বাদশাহ। ভারতে লকডাউনের সময়েই তিনি রতন কাহারকে অর্থ সাহায্য পাঠালেন।

জানা গেছে, ৬ এপ্রিল রতন কাহারের অ্যাকাউন্টে পাঁচ লাখ রুপি সহায়তা পাঠিয়েছে বাদশাহর টিম। টাকা পেয়ে খুশি প্রবীণ এ গীতকার ও সঙ্গীতশিল্পী। ফোনে তিনি ধন্যবাদও জানিয়েছেন র‌্যাপারকে।

সম্প্রতি সনি মিউজিক ইন্ডিয়া থেকে প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী বাদশার গাওয়া ‘গেন্দা ফুল’ শিরোনামের একটি গান। সেই গানের ভিডিওতে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গানটি দর্শক-শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

কিন্তু ‘বড়লোকের বিটি লো’ গানটির মূল গীতিকার হলেন রতন কাহার। তবে তার নামটি পর্যন্ত নেই প্রকাশিত মিউজিক ভিডিওতে। এতে অনেক বিতর্ক তৈরি হয়।

এ নিয়ে বাদশা বলেন, ‘আমি ওই গান রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি অনেক। কিন্তু খুঁজে পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি একজন মহান শিল্পী। শুনেছি তার অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আমি তাকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।’ সেই লাইভে দেয়া কথা রাখলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সব বিতর্ককে পেছনে ফেলে দরিদ্র গীতিকারের পাশে বাদশাহ

প্রকাশিত : ১১:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০