তরুণ ভিডিও নির্মাতা ও প্রযোজক আহম্মেদ আকাশ এর প্রযোজনা ও পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে নতুন একটি হিন্দি গানের মিউজিক্যাল ফিল্ম ‘পেয়ার ইয়ে তেরা’। সম্পুর্ণ হিন্দি ভাষায় গাওয়া ‘পেয়ার ইয়ে তেরা’ শিরোনামের একদম রোম্যান্টিক ঘরানার নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান তরুণ গায়ক নাহিন এহসান। জে এস সজিব ও মাহফুজুর রহমান এর গীতিকথায় এই গানের সুর করেছেন কণ্ঠশিল্পী নাহিন এহসান এবং সঙ্গীতায়োজন করেছেন মাহফুজুর রহমান। গানটির ভিডিও চিত্রে অভিনয় করেছেন সাজু এবং অথৈ তানি। আর ভিডিওর গল্প ভাবনায় ছিলেন এই গানের শিল্পী নিজেই।
সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন শুটিং লোকেশনে এই মিউজিক্যাল ফিল্মটির চিত্র ধারণ করা হয়েছে। দারুণ একটি মন ছুঁয়ে যাওয়া গল্প দিয়ে সাজানো হয়েছে এই মিউজিক্যাল ফিল্মটি। আর এই মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এস এ বিনোদন’ এর ব্যানারে। আসছে ১০ ই এপ্রিল দুপুর ২ টায় এস এ বিনোদন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।
এ ব্যাপারে নির্মাতা ও প্রযোজক আহম্মেদ আকাশ বলেন- দারুণ একটি রোম্যান্টিক গান ‘পেয়ার ইয়ে তেরা’। আর নাহিন এহসান সত্যিই চমৎকার গেয়েছেন গানটি। সবমিলিয়ে ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবার দোয়া চাই।
নিজের গাওয়া গান নিয়ে কণ্ঠশিল্পী নাহিন এহসান বলেন- এই প্রথম নিজের কণ্ঠে একটি মৌলিক হিন্দি গান গাইলাম। চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার। আশাকরি সবাই পাশে থাকবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























