টাঙ্গাইলে ১৬৮ পিস ইয়াবাসহ মো. আজগর আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব ১২ সদস্যরা। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওজান গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে। র্যাবের দাবি সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার দুপুরে র্যাব-১২ কোম্পানী কমান্ডার আবু নাইম মো. তালাত তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে ওই এলাকা থেকে আটক করা হয়। আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান


























