০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মান্দায় সতীহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় সতীহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর উদ্যোগে করোনা ভাইরাসের কারনে থমকে যাওয়া খেটে খাওয়া কর্মহীন, অসহায়, দুস্থ, গরিব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৮এপ্রিল)  উপজেলার সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৮০ জন দুস্থের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ২৫০ গ্রাম সয়াবিন তেল,  ২৫০ গ্রাম কাঁচা মরিচ এবং ১ টি সাবান।

অত্র একাডেমীর দিক নির্দেশক সাইফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া কর্মহীন, অসহায়,দুস্থ,গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ।

এ সময় উপস্থিত ছিলেন, সতীহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর উপদেষ্টা আনোয়ার হোসেন, বেলাল হোসেন, দিক-নির্দেশক এবং আফ্রিদী ড্রেস কালেকশনের স্বত্ত্বাধিকারী  সাইফুল ইসলাম, পরিচালক রাজ্জাক হোসেন, প্রধান কোচ নাইম ইসলাম, টিম ম্যানেজার আরমান হোসেন, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম সহ সকল সদস্য বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন বিজয়ী প্রার্থী

মান্দায় সতীহাট ফুটবল ও ক্রিকেট একাডেমীর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০