১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

লক্ষাধিক মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃত্বিক

মরণ ভাইরাস করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের সাহায্যে এবার এক লাখ ২০ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিলেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত তারকা হৃত্বিক রোশন। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিল ‘পিএম কেয়ারস’-এ ২০ লাভ টাকা দান করেন । পৌরসভার কর্মীদের হাতে মাস্কও তুলে দিয়েছিলেন।

‘অক্ষয় পাত্র’ নামে একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন হৃত্বিক। এই সংস্থা বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন এমন মানুষের কাছে, যাদের পেট ভরানোই এখন সমস্যা হয়ে উঠেছে। সংস্থাটির উদ্দেশে টুইট করে নায়ক বলেছেন, ‘আপনারাসেই ক্ষমতার অধিকারী হন, যে ক্ষমতায় ভারতের কোনো মানুষ যেন পেটে খিদে নিয়ে ঘুমাতে না যায়।’

অর্থ দানের পর সংস্থার তরফ থেকে টুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। হৃতিকের অর্থ সাহায্যে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লাখ ২০ হাজার মানুষের কাছে। এই সংস্থা জানিয়েছেন, যতদিন না অবধি লকডাউন স্বাভাবিক হয় ততদিন তারা খাবার দিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে এবং দিনমজুরদের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষাধিক মানুষের খাবারের দায়িত্ব নিলেন হৃত্বিক

প্রকাশিত : ১১:২২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০