১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

২৩ হাজার শ্রমিককে ৭ কোটি টাকা দিলেন সালমান

সালমান খান। ফাইল ছবি

মুম্বাই, ১০ এপ্রিল – অনেক আগেই এসেছিলো ঘোষণা। এবার নিজের দেয়া আরও একটি কথা রাখলেন বলিউড ভাইজান সালমান খান। ২৫ হাজার শ্রমিককে এই ক্রান্তিকালে মাসিক পারিশ্রমিক দেয়ার কথা দিয়েছিলেন তিনি। অবশেষে তাদের মধ্য থেকে ২৩ হাজার শ্রমিককে প্রায় ৭ কোটি টাকা দিলেন তিনি।

জানা গেছে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দিন মজুরকে পারিশ্রমিক দেয়া শুরু করেছেন সালমান খান। তার কাছে ২৩ হাজার শ্রমিকের নামের তালিকা তৈরি করে দেয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী, শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করছেন সালমান খান। যার পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

শুধু তাই নয়, তার দেয়া অর্থের কারচুপি যাতে না হয় তারজন্য ওই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাও শুরু হয়েছে।

শুধু তাই নয়, লকডাউন যতদিন চলবে অর্থাৎ আগামী মাস পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ওই সব শ্রমিকদের পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেছেন বলিউড ভাইজান।

আরও জানা গেছে, যশ রাজ ফিল্মসের পক্ষ থেকেও ইতিমধ্যেই ৩ হাজার সিনেমা শ্রমিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সালমানের পাশাপাশি অজয় দেবগণ, পরিচালক রোহিত শেঠিরাও ইন্ডাস্ট্রির শ্রমিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

২৩ হাজার শ্রমিককে ৭ কোটি টাকা দিলেন সালমান

প্রকাশিত : ১০:২৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০