০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কারাগারে ৪৭৮ জন করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের শিকাগোর কুক কাউন্টি জেলে ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে ১৭৪ জন কারাগারের দায়িত্বরত ও ৩০৪ জন বন্দি।

স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিকাগোর অন্তর্বর্তীকালীন পুলিশ সুপার।

তিনি আরো জানান, কারাগারটিতে হাজারখানেক কর্মীর করোনার উপসর্গ দেখা দিয়েছে। এক প্রতিবেদনে আজ এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

এদিকে, আক্রান্ত বন্দিদের মধ্যে ২০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে দুই কারাবন্দির মৃত্যু হয়। এরপরই পরীক্ষা করা শুরু হলে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

কারাগারে ৪৭৮ জন করোনা আক্রান্ত

প্রকাশিত : ০৮:২১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০