১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি নুসরাতের বাবা

ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য নুসরাত জাহানের বাবা শাহ জাহান।

গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। হাসপাতালে ভর্তির পর নুসরাতের বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে। আজ তার লালা রসের নমুনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ৯০৯ জন। মৃত ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭৩ জনে দাঁড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি নুসরাতের বাবা

প্রকাশিত : ১১:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০