১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চলচ্চিত্র শিল্পীরা চিকিৎসা পেতে মেডিকেল টিম গঠন

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসা পেতে চলচ্চিত্র শিল্পীদের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই মহামারীতে কার্যত লকডাউন পুরো দেশ। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই কাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সচেতনতা সৃষ্টি ও ত্রাণ বিতরণের পর এবার জরুরি চিকিৎসা দিতে মেডিকেল টিম গঠন করেছে শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলচ্চিত্রের সব শিল্পী ফোন করেই নিতে পারবেন এই সেবা। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে সমিতির নিজ উদ্যোগে। মেডিকেল টিম গঠন করেছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তার থাকবেন। আমরা একটা নম্বর দিয়ে রেখেছি, শিল্পী সমিতির পরিচয় দিয়ে আমাদের সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন ওই নম্বরে ফোন দিয়ে।

জায়েদ আরও বলেন, শুধু চিকিৎসাই নয়, প্রয়োজনে ওষুধও দেওয়া হবে। তারপরও আমি সব শিল্পীদের অনুরোধ করব, আপনারা ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন, সরকারের দেওয়া নিয়ম মেনে চলুন। আমাদের শিল্পীদের কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাকে আমরা সমিতির পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাব। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, সেটাও চিন্তা করতে হবে না কোনো শিল্পীকে। এটা শুধু অসচ্ছল শিল্পীদের জন্য নয়।

বিজনেস বাংলাদেশ/বাবুল

ট্যাগ :
জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পীরা চিকিৎসা পেতে মেডিকেল টিম গঠন

প্রকাশিত : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০