আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে মালাইকার। ক্যাটরিনাও আর নেই সালমানের বিশেষ বান্ধবী। তা সত্ত্বেও ক্যাটরিনার সঙ্গে মালাইকা অরোরার মুখে দেখাদেখি নাকি এখনও বন্ধ!
বি টাউনের গুঞ্জন, মালাইকার সাজগোজ (ফ্যাশন সেন্স) নিয়ে নাকি এক সময় কটাক্ষ করেন ক্যাটরিনা। সালমানের বোন আলভিরার একটি পার্টিতে হাজির হয়ে মুখ খুলে বসেন ক্যাটরিনা। তিনি বলেন, মালাইকার সাজগোজ নাকি একেবারে টোকা, নকল করা। তবে কার কাছ থেকে মালাইকা সাজগোজ নকল করেন, সে বিষয়ে চুপই থাকেন ক্যাট।
সালমানের প্রাক্তনের ওই মন্তব্যকে একেবারেই ভালভাবে নেননি আরবাজ খানের ততকালীন স্ত্রী মালাইকা অরোরা। এমনকী, আলভিরা কেন তাঁর পার্টিতে ক্যাটরিনা আমন্ত্রণ জানান, তা নিয়েও ননদের সঙ্গে মতবিরোধ হয় মালাইকার। ওই ঘটনার পর থেকেই ক্যাটরিনা কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন মালাইকা অরোরা।
এদিকে ওই ঘটনার এক বছরের মধ্যেই মালাইকার সঙ্গে আরবাজের বিচ্ছেদে হয়ে যায়।
বিজনেস বাংলাদেশ/বাবুল


























