০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সংকট কাটাতে শিগগিরই ১০ হাজার চিকিৎসক নিয়োগ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সংকট কাটাতে শিগগিরই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। রোববার দুপুরে ভারতের ত্রিপুরা থেকে ফেরার পথে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এ জানান তিনি।

১০ হাজারের মধ্যে খুব দ্রুতই পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ নিয়োগ হয়ে গেলে গ্রামগঞ্জে আর চিকিৎসক সংকট থাকবে না।

তিনি আরও বলেন, দরিদ্র মানুষের একটাই জায়গা সরকারি হাসপাতাল ও হেলথ কমিউনিটি ক্লিনিক। ঠিকভাবে চিকিৎসাসেবা দিতে না পারলে এসব দরিদ্র মানুষের যাওয়ার জায়গা নেই। এজন্য তিনি চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। প্রায় ৫ বছর ক্লিনিক তালাবদ্ধ ছিল। মানুষ কোনো সেবা পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিক চালু করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সংকট কাটাতে শিগগিরই ১০ হাজার চিকিৎসক নিয়োগ

প্রকাশিত : ১১:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭