কেরালার থিরুভানান্থাপুরামের এসকে হাসপাতালের ২৩ নারী চিকিৎসক একটি গানের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন। আর এই নাচের কোরিওগ্রাফ করেছেন তাদেরই আরেকজন সহকর্মী অ্যানথেচিস্ট ডা. স্বরান্যা ক্রিশনান।
স্বরান্যা জানান, সহকর্মী ডা. কুক্কু গোভিন্দান আমার কাছে জানতে চাইলো যে আমি জনপ্রিয় গান ‘লোকাম মুজহুভান সুকাম পাকারানাই’ এর সঙ্গে নাচের কোরিওগ্রাফ করতে পারব কি না।
এই গানটি ১৯৭২ সালে মুক্তি পাওয়া একটি মালয়েলাম সিনেমার। তবে সম্প্রতি ২১ জন শিল্পী এই গান নতুন করে গাওয়ার পর জনপ্রিয় হয়েছে। তারা এটি মনোবল বাড়াতে সামাজিক মাধ্যশে পোস্ট করেছেন।
ডা. কুক্কু জানান, এই গানটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও গাওয়া হয়েছিল। মূল বিষয় হলো গানের কথা। এখানে এমন এক আলোর কথা বলা হয়েছে যা অন্ধকার দূর করবে এবং বিশ্বকে নিরাপদ রাখতে সঠিক পথ দেখাবে। এই সময়ের জন্য এটিকে উপযুক্ত মনে হয়েছে।
ডা. কুক্কু বলেন, সবার উৎসাহের সঙ্গে রাজি হয় এবং দুই দিনের মধ্যে গানের সব কাজ সম্পন্ন হয়। আমরা এটিকে আমাদের চিকিৎসক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তবে এত জনপ্রিয় হবে তা ভাবিনি।
https://youtu.be/3ldpKy1RNFQ
বিজনেস বাংলাদেশ/ এ আর


























