মরণ ব্যাধি করোনাভাইরাস নিয়ে নতুন বই লিখেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফকির আলমগীর। ফেসবুক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন খ্যাতিমান এই গণসঙ্গীত শিল্পী। তিনি বলেন, আগামী বইমেলায় আসছে আমেরিকা দর্শন, আমার লেখা একটি নতুন বই যে বইটি করোনা কালে মৃত্যুবরণকারী বাঙালি দের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।
এখানে আমি সেই গ্রন্থ থেকে কিছু ছবি তুলে ধরলাম যাদের আমরা ইতিপূর্বে হারিয়েছি যেমন আবু কবির, মঞ্জু বিশ্বাস, জুবায়ের বাবু, বুলু, মনজুর আহমেদ, ডিস্কো শাহীন, দিলু, শামীম মান্নান গ্রোসারির মান্নান ভাই, যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভাই, গজ নফর ভাইসহ আরো অনেকে যাদের কথা আমি গ্রন্থে তুলে ধরেছি।
বিজনেস বাংলাদেশ/বাবুল


























