০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

প্রেমিকা নয়, নেহা ভালো বন্ধু: আদিত্য

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে আদিত্য নারায়ণ জানান, নেহা তার প্রেমিকা নয় বরং খুব ভালো একজন বন্ধু। একের পর এক শো আসবে যাবে কিন্তু তাদের বন্ধুত্ব নাকি শেষ হবে না। শুধু তাই নয়, বড় পর্দায় যেমন শাহরুখ খান ও কাজলের জুটি দর্শকদের মনের খুব কাছাকাছি, তেমনি গানের জগতে তাদের জুটিকে শাহরুখ-কাজলের সঙ্গে তুলনা করেন আদিত্য।

শুধু তাই নয়, ভালো গায়িকা হওয়ার পাশাপাশি নেহা একজন ভালো মনের মানুষও। ক্যামেরার বাইরে কত মানুষকে কত সাহায্য করেন বলিউড গায়িকা, তা খুব কম মানুষ জানেন বলে উল্লেখ করেন আদিত্য। সবকিছু মিলিয়ে, ভবিষ্যতে নেহার সঙ্গে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনের সম্পর্কও অটুট থাকবে বলে জানান উদিত-পুত্র।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রেমিকা নয়, নেহা ভালো বন্ধু: আদিত্য

প্রকাশিত : ০২:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০