০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অভিনেত্রী আহমেদ লীনা আর নেই

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানিয়েছেন, তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তার মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপন এর মধ্য দিয়ে তিনি মিডিয়া জগতে পা রাখেন।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

বিজনেস বাংলাদেশ/বাবুল

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

অভিনেত্রী আহমেদ লীনা আর নেই

প্রকাশিত : ১২:১৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০