১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

করোনা ইস্যুতে বুধবার ওআইসির বিশেষ বৈঠক

করোনাভাইরাস মোকাবিলার জন্য বিশেষ বৈঠক ডেকেছে ইসলামি দেশগুলোর সহযোগী সংস্থা ওআইসি। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মহামারি নিয়ে বৈঠকে বসবেন ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪ তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে

করোনা ইস্যুতে বুধবার ওআইসির বিশেষ বৈঠক

প্রকাশিত : ০৩:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০