০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শেখ নাঈম

করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জে ৫ম ধাপে ৭ হাজার অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতা-কর্মীরা।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল ও সাবান। এর আগে গত ২২ মার্চ থেকে থেকে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও হঠাৎ কর্মহীন হওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।

অন্যদিকে, আজ বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারণে ঘরবন্দী একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। হরিদাসপুর গ্রামে মৎসজীবী মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন শেখ নাঈম

প্রকাশিত : ০৯:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০