০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ভারতে সেরা ২০-এ জয়ার চলচ্চিত্র

জয়া আহসান

বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’ (এফআইপিআরইএসসিআই)। প্রতি বছর মতো এবারও তারা বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে।

ঘোষণা করেছে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। মূলত এফআইপিআরইএসসিআই-ইন্ডিয়া আয়োজিত ‘গ্র্যান্ড প্রিক্স’-এর গ্র্যান্ড ফিনালেতে স্থান পাওয়া চলচ্চিত্র এগুলো। আর জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’। আছে কলকাতার আরও একটি চলচ্চিত্র; অপর্ণা সেনে ‘ঘরে বাইরে আজ’। সংগঠনটি শিগগিরই সেরা ছবি ঘোষণা করবে বলে জানালেন জয়া।

বিনি সুতোয় (বাংলা)

পরিচালক: অতনু ঘোষ

কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কলকাতা ও টাকিতে এর শুটিং হয়। ছবির গল্পে দেখা যাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী (জয়া) পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল (ঋত্বিক)। এভাবে দুজনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়। বাইরে থেকে তারা একে অপরকে যেভাবে দেখছে, আতশ কাঁচের নিচে কি সেটা রাতারাতি পাল্টে যাবে? সে উত্তরই পুরো ছবিতে দর্শকরা খুঁজে নেবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

ভারতে সেরা ২০-এ জয়ার চলচ্চিত্র

প্রকাশিত : ১০:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০