০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

চেন্নাই থেকে ফিরল ৫ শিশুসহ আরও ১৬৯ বাংলাদেশি

ভারতের চেন্নাই শহরে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আরও ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। এ নিয়ে চার ফ্লাইটে চেন্নাই থেকে ৬৬১ জনকে দেশে ফেরালো বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি।

শুক্রবার (২৪ এপ্রিল) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চেন্নাই থেকে চতুর্থ ধাপে ৫ জন শিশুসহ মোট ১৬৯ জন আটকেপড়া বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুর ২টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামীকাল শনিবার চেন্নাই থেকে আরেকটি ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইট।

উল্লেখ্য, গত একমাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলো না। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়াদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়ায় ইউএস-বাংলা। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা দুপুরে

চেন্নাই থেকে ফিরল ৫ শিশুসহ আরও ১৬৯ বাংলাদেশি

প্রকাশিত : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০