০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ভিক্ষুককে বাবা বলে সম্বোধন ওমর সানীর

ঢাকা: ভিক্ষা করে জমানো দশ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করা সেই ভিক্ষুককে বাবা বলে সম্বোধন করেছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। পাশাপাশি তার পা ছুঁয়ে সালাম করার ইচ্ছে প্রকাশ করেছেন।
৮০ বছর বয়সী ভিক্ষুক নাজিম উদ্দিন, যিনি ভিক্ষা করে জমানো দশ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন। এরই মধ্যে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। যা জেনে আবেগাপ্লুত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘যে নাকি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে, সে দান করছে করোনাভাইরাসের ত্রাণ তহবিলে; শাবাশ বাবা, আপনাকে পায়ে ধরে সালাম করতে চাই, আর কিছু মানুষের নামের ওপর। থাক বললাম না। আমার তো বাবা নেই, তাই অনেক দিন পর বাবা বলে সম্বোধন করলাম।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় ইউএনও রুবেল মাহমুদের হাতে জমানো অর্থ তুলে দেন ভিক্ষুক নাজিম উদ্দিন। তিনি নিজের ঘর মেরামতের জন্য দুই বছর ধরে ভিক্ষা করে সর্বসাকুল্যে ১০ হাজার টাকা জমিয়েছিলেন। পরে তা ত্রাণ তহবিলে দান করেন।

বিজনেস বাংলাদেশ/বাবুল

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

ভিক্ষুককে বাবা বলে সম্বোধন ওমর সানীর

প্রকাশিত : ০১:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০