ছোট পর্দায় অভিনয় দিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন মেধাবী অভিনেতা ইভান সাইর। নিজের শ্রম ও মেধা দিয়ে মিডিয়াতে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন দিনকে দিন। অভিনয়ের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন রেডিওতে আরজে ও টেলিভিশন উপস্থাপনার কাজ। তবে এবার তিনি দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার অভিনয় জগতে নিজের নাম লেখালেন। সম্প্রতি তিনি কলকাতার ‘বন্ধু চল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।
গুণী সঙ্গীতশিল্পী অনুপম রয়ের জনপ্রিয় গান ‘বন্ধু চল’ যা ওপেন টি বায়োস্কোপ সিনেমায় ব্যবহার করা হয়েছিলো। আর সেই গানটি নতুন করে কভার করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিত্র ব্যাণার্জী। কণ্ঠশিল্পী অরিত্র ব্যাণার্জী কলকাতায় নতুন প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়। এই নতুন মিউজিক ভিডিওটি বানিয়েছেন মেধাবী নির্মাতা অভিষেক চৌধুরী। ভিডিও নির্মাণে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। আর এই মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন ইভান সাইর(বাংলাদেশ), পূজা সরকার ও দেবতনু। গত জানুয়ারি মাসে গানটির শুটিং হয়েছে। তাই একটা শীতের আমেজ আছে ভিডিওতে।
হাওড়া ব্রীজে প্রথম ক্যামেরা ওপেন হয়ে ময়দান, গঙ্গার পাড়, কুমারটুলি, ট্রাম লাইন, অলিগলি, রাস্তা ঘুরে ঘুরে কলকাতার পুরোটা শহর জুড়ে বিভিন্ন শুটিং লোকেশনে হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। একদম গল্পনির্ভর একটি মিউজিক ভিডিও ‘বন্ধু চল’। কণ্ঠশিল্পী অরিত্র এবং পরিচালক আভিষেক চৌধুরী নিজেও উপস্থিত থাকবেন এই মিউজিক ভিডিওতে। এই ২৭ এপ্রিল ওয়ান মিডিয়া (কলকাতা) ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
একইসাথে ওয়ান লাভ মিডিয়া ফেসবুক পেজ এবং মর্মকুটির ফেসবুক পেজে পাওয়া যাবে এই মিউজিক ভিডিওটি। কলকাতায় নিজের প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে ইভান বললেন- পুরো টিম ছিলো কলকাতার, আমি একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। এটা আমার জন্য আনন্দের। আর এটাই আমার কলকাতায় প্রথম কাজ। আমি ওদের সবার কাছে অনেক কৃতঞ্জ। ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে। এবং এখন আমরা সত্যিই ভাল বন্ধু। আর কাজটা সত্যিই অনেক অসাধারণ হয়েছে। সবাইকে মিউজিক ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো। আশা করি গানটি সবার ভালো লাগবে। আর বিশেষ ধন্যবাদ সঙ্গীতশিল্পী হিল্লোল দা’কে।
নির্মাতা অভিষেক চৌধুরী বলেন- ইভানের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ। উনি একজন দক্ষ অভিনেতা। নিজের কাজটুকু খুব যত্ন নিয়ে করেন এবং তার চেয়েও বেশি উনি একজন ভালো মনের মানুষ। ‘বন্ধু চল’ গানের পুরো মিউজিক ভিডিওর শ্যুটিং টা আমরা কলকাতা শহরেই করেছি এবং শ্যুটিং এর সময়ই ইভানের সাথে দারুণ একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। ওর কাছে বাংলাদেশ সম্পর্কে অনেক নতুন নতুন বিষয়ে জানতে পেরেছি, যা আমার বাংলাদেশে যাওয়ার আগ্রহটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর আমাদের এই নতুন কাজটি সত্যিই অনেক ভালো হয়েছে। তাই দুই বাংলাদেশের সকল দর্শক শ্রোতাদের আমাদের ‘বন্ধু চল’ মিউজিক ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
বিজনেস বাংলাদেশ/বাবুল


























