লকডাউন উঠে গেলে, সব আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলে সবার আগে কী করবেন রাধিকা? বর্তমানে লন্ডনে রয়েছেন রাধিকা আপ্তে। লকডাউন তাঁকে দেশে ফিরতে দেয়নি। ‘টাইমস অব ইন্ডিয়াকে’ দেওয়া একান্ত সাক্ষাত্কারে রাধিকার সাফ জবাব, “আমি সবার আগে আমার বন্ধুদের জড়িয়ে ধরব, ভালবাসার মানুষকে কাছে টেনে নেব। কত দিন সবাইকে দেখি না। আই উইল রি-এস্ট্যাব্লিশ ফিজিকাল কনট্যাক্ট উইদ এভরিওয়ান”।
এই যে দীর্ঘ দিনের লকডাউন মানসিক দিক দিয়েও পরিবর্তন এনেছে বহু মানুষের। কেউ হতাশায় ডুবেছেন আবার কেউ বা নতুন ভাবে খুঁজে পেয়েছেন নিজেকে। আর রাধিকা? তিনি বললেন, “লকডাউন আমায় শেখাল আমি নিজের জন্য সময় দিতে ভুলে গিয়েছিলাম একেবারেই। আর প্রকৃতির ক্ষমতা অনেক। আমরা দূষণে ভরিয়ে দিয়েছিলাম তাঁকে। কিন্তু ঠিক দু’সপ্তাহের মধ্যে সে নিজেই নিজেকে কেমন সারিয়ে তুলেছে।” তবে নিজের জীবনের উপর যে কারও কোনও অধিকার নেই তাও এই লকডাউন শিখিয়েছে তাঁকে।
এই কোয়রন্টিন সময়ে আপাতত বাড়িতেই বন্দি তিনি। নতুন ভাষা শিখছেন, রান্না করছেন টুকটাক। আর অপেক্ষায় দিন গুনছেন সব কিছু শান্ত হয়ে যাওয়ার….
বিজনেস বাংলাদেশ/বাবুল


























