০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মহিউদ্দিনের কুলখানিতে পদদলিতে মৃত্যু: তদন্ত কমিটি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে গিয়ে পদদলিতে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. রমিজ আলম।

এ ছাড়াও এ ঘটনায় রিমা কমিউনিটির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে মহানগর ডিবি পুলিশ। তারাও দুর্ঘটনার কারণ তদন্ত করবে।

এদিকে এ ঘটনায় নিহত ১০ জনের মধ্যে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নয়টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কোনো রকম ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পদদলিত হয়ে আহতবস্থায় ভর্তি হওয়া অর্ধশত জনের মধ্যে চারজনকে রাতে গুরুতর অবস্থায় আইসিইউতে স্থানন্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মহিউদ্দিনের কুলখানিতে পদদলিতে মৃত্যু: তদন্ত কমিটি

প্রকাশিত : ১২:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭