০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ঋষি কাপুরের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকপ্রকাশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • 72

ঢাকা: কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে গভীর ভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিনেতার প্রয়াণে গভীরভাবে “দুঃখিত” তিনি। প্রধানমন্ত্রী বলেন, “তিনি বিরাট প্রতিভার অধিকারী ছিলেন”। “বহুমুখী প্রতিভার অধিকারী, দুর্দান্ত এবং প্রাণবন্ত মানুষ … এমনই ছিলেন ঋষি কাপুর । তিনি অত্যন্ত শক্তিশালী প্রতিভার অধিকারী ছিলেন। আমি তাঁর সঙ্গে আমার কথাবার্তা-যোগাযোগকে সবসময় স্মরণ করব, এমনকী সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আমার যে কথাবার্তা হয় সেগুলোও মনে রাখবো।

তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের তীব্র অনুরাগী ছিলেন এবং ভারতের অগ্রগতি নিয়েও আগ্রহী ছিলেন। তাঁর এই মৃত্যু আকস্মিক। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই, তাঁকে আমার শেষ শ্রদ্ধা, ওম শান্তি”, টুইটে লেখেন প্রধানমন্ত্রী মোদি।
দীর্ঘদিন ধরেই কর্কট রোগ অর্থাৎ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ঋষি কাপুর। বুধবার তাঁর তীব্র শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় তাঁকে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তার।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঋষি কাপুরের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকপ্রকাশ

প্রকাশিত : ০১:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০