১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাবাকে দেখতে ১৪০০ কি.মি. দূর থেকে রওনা ঋষিকন্যার!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • 75

লকডাউনের মধ্যেই ঋষি কাপুরের মৃত্যু সংবাদ পেয়েই কন্যা ঋদ্ধিমা রওনা দিয়েছেন ১৪০০ কি.মি. দূর থেকে। যে করেই হোক বাবাকে শেষবারের মতো দেখতে চান তিনি। স্বামীর সঙ্গে দিল্লিতে থাকেন ঋদ্ধিমা। বাবার অসুস্থতার খবর শোনার পর চার্টার্ড বিমানে মুম্বাইয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন।

কিন্তু অনুমতি মেলেনি। তিনি তখন বিকল্প পথ বেছে নেন। জানা গেছে সড়ক পথে রওনা হয়েছেন। এ প্রসঙ্গে দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কাল রাতেই আমরা যখন জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি। ঋদ্ধিমা মুম্বাই যেতে পারবেন। কারণ এটা মানবিক বিষয়। মেয়ে বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে চাইছেন- অনুমতি না দিয়ে পারিনি।’

কিন্তু দিল্লি থেকে মুম্বাইয়ে সড়ক পথে যেতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে। অন্যদিকে শোনা যাচ্ছে, ঋষি কাপুরের শেষকৃত্য আজই অনুষ্ঠিত হবে। তাই বাবাকে দেখতে পাবেন কি না এ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এর আগে লকডাউন ও হাসপাতালে থাকার কারণে সম্প্রতি মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে থাকতে পারেননি ইরফান খান। ভিডিও কলের মাধ্যমে মাকে চিরবিদায় দেন তিনি। গতকাল তিনি নিজেও পরপারে পাড়ি জমিয়েছেন। কয়েকদিন আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী মারা যায়। মিঠুনও লকডাউনের কারণে বাবার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

বাবাকে দেখতে ১৪০০ কি.মি. দূর থেকে রওনা ঋষিকন্যার!

প্রকাশিত : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০