০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার সাথে বৈঠকে তুরস্কের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। মঙ্গলবার বিকেলের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।

এরআগে, বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ইয়ালদিরিম। টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা ও ইয়ালদিরিম।

একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। পরে সেখানে যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী।

রাত ৮টায় তার তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ইয়ালদিরিম।

দিনের শুরুতে মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তুরস্কের প্রধানমন্ত্রী। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

সফরের শেষ দিন বুধবার সকালে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং যাবেন তিনি। দুপুর পৌনে ১২টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

দুপুর ২টার দিকে তুরস্কের একটি উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দর থেকেই দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে সোমবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশে পৌঁছান বিনালি ইয়ালদিরিম।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

শেখ হাসিনার সাথে বৈঠকে তুরস্কের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭