০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিবে ইইউ

বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইইউ

সামাজিক নিরাপত্তা খাতে সংস্কারের জন্য বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার অংশ হিসেবে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিচ্ছে। গত বছর বাংলাদেশ সরকার ও ইইউ এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হচ্ছে।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

বাংলাদেশকে ২৩০ কোটি টাকার সহায়তা দিবে ইইউ

প্রকাশিত : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০