০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আমার জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি

এই মরণ ব্যাধি করোনার মাঝে রমজান জুড়ে বিপন্ন মানুষের পাশে রয়েছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। করোনা পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ অবস্থা ধারণ করছে আমাদের দেশে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এদিকে বর্তমান পরিস্থিতিতে কষ্টে জীবনযাপন করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কারণ তাদের কাজ নেই। তাই ঘরে খাবারও নেই। এরইমধ্যে ব্যক্তিগতভাবে অনেকে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নে নিজ অর্থায়নে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি। চলতি রমজানেও তার এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ফকির আলমগীর বলেন, দীর্ঘ সময় ধরে গণমানুষের জন্য লড়াই করছি। কিন্তু আমার জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি। এ সংকটে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা অবর্ণনীয় দুর্ভোগের মুখে পতিত হয়েছে। অনেকের ঘরেই খাবার নেই। অনেকে তাদের কষ্টের কথা বলতেও পারছেন না৷ তাদের এ কষ্ট লাঘবের জন্য অনেকেই সহায়তার হাত বাড়িয়েছেন।

আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। রমজান জুড়ে আমার রমেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিপন্ন এ মানুষগুলোর মুখে যাতে হাসি ফোটে আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। আপাতত নগরীর নিজ বাড়িতে অবস্থান করছেন ফকির আলমগীর। বেকার এই সময়ে লেখালেখি করছেন তিনি। এরই মধ্যে দুটি বই লেখার কাজ শেষ করেছেন। ‘করোনার ক্রান্তিকাল’ ও ‘এহরাম থেকে আরাফাত’ নামে বই দুটি খুব শিগগির প্রকাশ হবে বলে জানিয়েছেন এই শিল্পী।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে: তেজগাঁও থানা পুলিশ

আমার জীবনে এ ধরনের সংকট কখনো দেখিনি

প্রকাশিত : ০১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০