০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাইকেলের টায়ারের মধ্যে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫ হাজার পিস ইয়ারাসহ দুই সহোদর ভাইসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের মৃত সুনীল দাসের ছেলে স্বপন দাস(২৯), তার সহোদর ভাই সুমন দাস (২৭) এবং একই উপজেলার মহাদেবপুর গ্রামের শ্রী অনীল দাসের ছেলে শ্রী কানু দাস (৪৭)।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিন ইয়াবা ব্যবসায়ী বাইকেলে অভিনব কায়দায় সাইকেলের টায়ারের মধ্যে একটি ইয়াবার বড় চালান কালীগঞ্জ শহর থেকে বেজপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সড়কে অবস্থান নেয়। ওই স্থানে আসা মাত্রই র‌্যাব সদস্যরা তাদেরকে গতিরোধ করে তল্লাসি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে। এটি ঝিনাইদহ জেলার বড় ইয়াবার চালান বলে র‌্যাব কর্মকর্তা দাবী করেন।

ট্যাগ :
জনপ্রিয়

মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে: তেজগাঁও থানা পুলিশ

সাইকেলের টায়ারের মধ্যে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত : ০৫:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭