০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে হুমায়ূন আহমেদের বাসভবন ‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার সকালের দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মাহুফুজ রিবেন বলেন, সকাল সাড়ে আটটার দিকে ছয়তলা ভবনের তিনতলায় আগুন লেগেছিল। আমরা পৌঁছার আগেই আগুন নিভে গেছে। কিছু ধোঁয়া ছিল।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন আগুন লাগার বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানান। এতে তিনিসহ কয়েকজন ছাদে আটকে পড়েন বলেও জানান শাওন। তিনি বলেন, ‘দখিন হাওয়ায় আগুন! আমরা কয়েকজন ছাদে আটকা পড়ে আছি।’

পরে আর একটি পোস্টে তিনি জানান যে, ‘আগুন নেভানো গেছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা সবাই আপাতত নিরাপদ আছি। সবার শুভকামনার জন্য কৃতজ্ঞতা।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘দখিন হাওয়া’র আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১১:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০