১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বৃদ্ধ ও প্রতিবন্ধীদের পাশে নুসরাত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের রাজত্ব। প্রতিদিনই আক্রান্ত ‍ও মৃতের সংখ্যা বাড়ছে হাজারে হাজারে। এই ভয়াবহতার মধ্যেই এসেছে পবিত্র রমজান মাস। কিন্তু লকডাউনের কারণে একজোট হয়ে ইফতার করা কোথাওই সম্ভব হচ্ছে না। বাড়িতে পরিবারের সঙ্গেই করতে হচ্ছে ইফতার। এমনকী, নামাজও আদায় করতে হচ্ছে বাড়ির ভেতরে।

এমন পরিস্থিতির মধ্যে বেহালার এক বৃদ্ধাশ্রম ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের কাছে প্রয়োজনীয় খাদ্রসামগ্রী নিয়ে পৌঁছে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তার দুটি ছবি নায়িকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। যা দেখে প্রিয় অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে সম্প্রতি বাড়িতে ফিরেছেন নুসরাত জাহানের বাবা মোহাম্মদ শাহ জাহান। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। সামনে সপ্তাহে আরও এক বার করোনা পরীক্ষা হবে তার। নুসরাত নিজেও দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন কাজের জন্য টুকটাক বাইরে বের হচ্ছেন।

এই নায়িকা এবারই প্রথম সাংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার আসন বসিরহাট মুসলিম অধ্যুষিত এলাকা। নায়িকা নিজেও মুসলিম। কাজেই সেখানকার মানুষের প্রতি তার বাড়তি দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। নুসরাত জানান, ‘কিছু করপোরেট সংস্থার সঙ্গে কথা চলছে। খুব শিগগির বসিরহাটে ত্রাণ পাঠানো হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

বৃদ্ধ ও প্রতিবন্ধীদের পাশে নুসরাত

প্রকাশিত : ০১:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০