০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ম্যাডোনার শরীরে করোনা মোকাবিলার অস্ত্র

ঢাকা: মার্কিন পপস্টার ম্যাডোনার শরীরে পাওয়া গেছে করোনা মোকাবিলার অস্ত্র। করোনা ভাইরাসের এমন সময়ে এই সুখবর দিলেন গায়িকা নিজেই। তিনি জানান, তার শরীরে করোনা অ্যান্টিবডি পাওয়া গেছে ৷ করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য বহু দিন ধরেই সেল্ফ কোয়ারিন্টিনে আছেন এই গায়িকা৷ তিনি তার ইনস্টাগ্রামে, কোয়ারেন্টিন ডায়েরি সিরিজের ১৪তম এপিসোডে নিজের করোনা অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান।

ম্যাডোনা বলেন, এবার আমি কোভিড ১৯ বাতাসে নিঃশ্বাস নিতে তৈরি ৷ আমার টেস্ট রিপোর্ট বলছে আমার শরীরে করোনা অ্যান্টিবডি রয়েছে ৷ তাই গাড়ি নিয়ে লং ড্রাইভে যাব আর বাইরের মুক্ত হাওয়া খাব।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন (CDC)-এর মতে, এই অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যায় কোনো ব্যক্তি সংক্রমিত কারোর সংস্পর্শে এসেছে কিনা এবং তার শরীরে সংক্রমণের সঙ্গে লড়ার জন্য দরকারি প্রোটিন সেল আছে কিনা। যদি থাকে তাহলে করোনায় তার ভয় নেই। সে এই ভাইরাস মোকাবিলায় প্রস্তুত।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

ম্যাডোনার শরীরে করোনা মোকাবিলার অস্ত্র

প্রকাশিত : ০৩:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০