০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সঙ্গীতশিল্পী মমতাজের জন্মদিন আজ

ঢাকা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজের জন্মদিন আজ। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় জন্মগ্রহণ করেন দেশবরেণ্যা
এই শিল্পী। আজকের বিজনেস বাংলাদেশ পরিবার থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।

মমতাজ তার চার দশকের ক্যারিয়ারে ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন।

মমতাজ বেগম সারাদেশে বিভিন্ন সংগীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই সংগীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হোন মমতাজ বেগম। পরে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

সঙ্গীতশিল্পী মমতাজের জন্মদিন আজ

প্রকাশিত : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০