০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লগডাউনে যা করছেন শাকিব খান

ঢাকা: করোনার কারণে লগডাউনে নতুন রুটিনে চলছেন সুপারস্টার শাকিব খান। গত ২১ মার্চ থেকে ঘরবন্দী হয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়ক। কখনোই একটানা এত লম্বা সময় বাড়িতে কাটাননি। দীর্ঘ সময় বাড়িতে একঘেয়েমি কাটাতে শাকিব নিজের দিন-রাতকে আলাদা করে নতুন রুটিনে সাজিয়ে নিয়েছেন।

শাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নন। বিভিন্ন মাধ্যমে তাঁর যে পেজগুলো রয়েছে সবই পরিচালনা করে শাকিবের একটি দল। তাই নিজে ফেসবুক আর ইনস্টাগ্রামে সময় না কাটিয়ে সিনেমা দেখে, গান শুনে আর ব্যায়াম করে কাটাচ্ছেন।

বিশ্বের সামগ্রিক অবস্থার খোঁজখবর এই অভিনেতা রাখছেন টেলিভিশনে দেশ-বিদেশের খবর দেখে। মাঝেমধ্যে বাড়ির নিচের তলায় নিজের অফিসঘরে গিয়েও সময় কাটাচ্ছেন এই অভিনেতা। উল্টেপাল্টে দেখছেন তাঁর জমে থাকা কাজের চিত্রনাট্য।

শাকিব খান বলেন, ‘এত দীর্ঘ সময় টানা ঘরে থাকা হয়নি কখনো। যেহেতু করোনা সংক্রমণ রোধে ঘরে থাকাটাই শ্রেয়, তাই ঘরের বাইরে যাচ্ছি না। হাতে সময় অফুরন্ত পাওয়ায় দেশ-বিদেশের প্রচুর সিনেমা দেখছি। ঘরে থাকলেও নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখছি।

প্রতিদিনই ফোনে, হোয়াটসঅ্যাপে অনেকের সঙ্গে যোগাযোগ করছি। খোঁজখবর নিতে পারছি। সমস্যা হচ্ছে না।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

লগডাউনে যা করছেন শাকিব খান

প্রকাশিত : ০১:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০