ঢাকা: করোনার কারণে লগডাউনে বাসায় কাজ করে করে একেবারে কাজের বুয়া হয়ে গেছি। কখনো রান্নার কাজ করিনি। আগে ভাবতাম বাসায় আবার কি কাজ। এখন টের পাচ্ছি বুয়া নেই বাসার কাজ করা কতোটা কঠিন।
হাসতে হাসতে মুঠোফোনে কথা গুলো বিজনেস বাংলাদেশকে বলেছেন সানাই। এ সময় সানাই আরো বলেন, লগডাউনে কোথাও বের হওয়া যাচ্ছে না। অস্তির লাগছে। আল্লাহর কাজে ফরিয়াদ তিনি যেন আমাদের মাঝ থেকে এই গজব তুলে নেন।
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি নারীদের অন্তর্বাস ব্যবসা করছেন আলোচিত এই মডেল ও অভিনেত্রী।
সানাই বেশকিছু গানের ভিডিওতে কাজ করেছেন। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ‘ময়নার ইতিকথা’ সিনেমার কাজ শেষ করেছেন, আরেকটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে। গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪.৭’ নামের এই মুভির মহরত হলেও এখনো শুটিং শুরু হয়নি।
হাতে রয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























