০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অভুক্তের পাশে বিবেক ওবেরয়

ঢাকা: লগডাউনে ৫ হাজার অভুক্তের পাশে দাড়ালেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বুধবার অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, সারা দেশে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দিনমজুররা। তিনি তাঁদের মধ্যে থেকে ৫ হাজার মানুষের দায়িত্ব নিচ্ছেন। শ্রমিক, পরিচারক-পরিচারিকা, গাড়িচালক এবং অন্যদের আর্থিক অনুদানের জন্য তিনি ফিনটেক স্টার্ট-আপ ফিনান্সপিয়ারের প্রতিষ্ঠাতা রোহিত গজভিয়ের সঙ্গে হাত মিলিয়েছেন বিবেক। তিনি জানান, “আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিকরা বহুদিন যাবৎ এখানে আটকে রয়েছেন।

তাঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না। তাঁদের মজুরির জন্য প্রতিনিয়ত লড়াই করছেন তাঁরা। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না। বাচ্চাদের খাওয়ানোর জন্যও পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আমরা তাই ৫ হাজারেরও বেশি পরিবারকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি।”

এই পরিস্থিতে দাঁড়িয়ে মজুরদের টাকা একান্ত প্রয়োজন বলে মনে করেন অভিনেতা। তাই SAATH (Support Aid & Assist The Helpless)-এর সঙ্গে মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। ৫ হাজারেরও বেশি দিনমজুরের অ্যাকাউন্টে সরাসরি তাঁরা টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে সেই টাকা নগদ হিসেবে তাঁদের হাতে থাকবে। যা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন তাঁরা। এখানেই থেমে থাকেননি অভিনেতা। তাঁর মতো সাধারণ মানুষও যাতে দিনমজুরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তার জন্য সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাচ্ছেন তাঁরা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক পর্যন্ত ফ্রি করবো : প্রধানমন্ত্রী

অভুক্তের পাশে বিবেক ওবেরয়

প্রকাশিত : ১০:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০