০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সেরা মা গাজীপুরের ইতি আক্তার

ঢাকা: ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা মায়ের মুকুট পেলেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ইতি আক্তার। দ্বিতীয় হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ফাতেমা আক্তার, তৃতীয় হন একই জেলার রামগতি উপজেলার রাজিয়া বেগম। বিশেষ সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নন্দিতা মণ্ডল।
‘স্বপ্ন মা সেরা দশ’ নামে ১২ উপজেলা থেকে ১২জন মা’কে নিয়ে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব প্রচার হবে ১০ মে বিশ্ব মা দিবসে। এ দিন সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে এটি।
বেসরকারি সংস্থা ডরপ ও এফএনবি আয়োজিত অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও ডরপ’র উপদেষ্টা পরিষদের সদস্য ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী।
সম্প্রতি মহাখালী ব্র্যাক সেন্টার ইনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি।
‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে স্যাসে, ক্রেস্ট, প্রাইজবন্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম বিজয়ীকে মুকুট পরিয়ে দেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

সেরা মা গাজীপুরের ইতি আক্তার

প্রকাশিত : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০