বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির- ধর্মবিষয়ক উপকমিটির সদস্য করা হয়েছে মানবাধিকার কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতা এডওয়ার্ড রিয়াজ মাহামুদ। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসাবে দলীয় কর্মকান্ডে অংশগ্রহন করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শকে নিজের জীবনে ধারণ এবং বুকে লালায়িত করে আসছেন রিয়াজ।
এছাড়া তিনি একজন দক্ষ লেখক হিসাবেও জাতিরজনকের মূল লক্ষ্য উদ্যশ্যকে তুলে ধরেছেন জাতীয় বিভিন্ন গণমাধ্যমে। এতে দলের নীতিনির্ধারকেরা মনে করেন যে দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছন তিনি। পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী।
১/১১, বিএনপি, জামাত জামাত জোট সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের সাহসী কর্মি হিসাবে অগ্রণী ভুমিকা পালন করেন। তিনি রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও জাতীয় দৈনিকে লেখালেখি করেন। পেশায় তিনি একজন শিক্ষক, গবেষক ও মানবাধিকার সংগঠক।
এডওয়ার্ড রিয়াজ মাহামুদকে বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সম্মানিত সদস্য মনোনীত করে, ধর্মবিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দীর স্বাক্ষরিত চিঠি প্রদান করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে,আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার “রূপকল্প ২০২১ ও ২০৪১ “ বাস্তবায়নে এডওয়ার্ড রিয়াজ মাহামুদ’র ভূমিকা প্রশংসনীয় উল্লেখ্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তাঁর সক্রিয় অংশগ্রহন আওয়ামীলীগের অগ্রযাত্রাকে আরো বেগমান করবে বলে বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য করা হয়েছে।



















