০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীর ভাসানচরে দ্বিতীয় দফায় ২৭৭ জন রোহিঙ্গাকে পাঠানো হলো

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভাসতে থাকা ২৭৭ রোহিঙ্গাদের আরো একটি দলকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এ দলটিতে নারী-পুরুষ ও শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। এর আগে গত ৩ মে প্রথম দফায় ২৯ জন রোহিঙ্গাকে ভাষানচরে পাঠনো হয় ।

শুক্রবার দুপুরে দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে বোটে ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৭৭ সদস্যের আরো একটি দলকে আনা হয়েছে। সাগরে বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাঁদের শুক্রবার দুপুরে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা দলটিতে ৯২ জন পুরুষ, ১৫৭ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্পে
সবমিলিয়ে রোহিঙ্গা রয়েছে ৩০৬ জন।

দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নোয়াখালীর ভাসানচরে দ্বিতীয় দফায় ২৭৭ জন রোহিঙ্গাকে পাঠানো হলো

প্রকাশিত : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০