০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

রবিবার খুলছে কুষ্টিয়ার মার্কেট

কুষ্টিয়ায় আগামীকাল রবিবার (১০ মে) থেকে মার্কেট, বিপণি বিতান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। তবে মার্কেটে আসতে পারবেন শুধু শহরের বাসিন্দারা।
অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে মার্কেট করতে পারবেন না। শনিবার (৯ মে) দুপুরে জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট এস এম কাদরী শাকিল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মার্কেট খোলার ব্যাপারে শনিবার জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী সমিতির সভা হয়েছে। এতে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে মার্কেট করার সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও শহরের বাসিন্দারা কেবল মার্কেট করতে পারবেন। অন্য উপজেলা থেকে কেউ শহরে এসে মার্কেট করতে পারবেন না। প্রতিটি শপিং মলের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মার্কেটের ভেতরে জীবাণু মুক্ত রাখার ব্যাবস্থা থাকতে হবে।
শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত কোনও অটোরিকশা চলবে না। এ ছাড়াও ফুটপাতে কোনও দোকান বসতে দেওয়া হবে না। জেলার বাইরের কর্মচারীদের না আসতে জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। সামাজিক দূরত্ব মেনে সবাইকে ব্যবসা করতে হবে। না মানলে তার দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ট্যাগ :

এলপিজির দাম অপরিবর্তিত

রবিবার খুলছে কুষ্টিয়ার মার্কেট

প্রকাশিত : ০৩:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০