কোভিড-১৯’র মহামারীর এই দুঃসময়ে কুষ্টিয়ার আরেক কৃতি সন্তান কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দিন তরুণ দিনরাত অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে বেড়াচ্ছেন।
গত শুক্রবার নবম দিনের মতো তিনি কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়, গোরস্থানের সামনে, ঈদগাহপাড়া, নারিকেলতলা, কোট স্টেশন, এন এস রোড, পূর্ব মজমপুর, মঙ্গলবাড়িয়া, থানাপাড়া মোড় সহ শহরের বিভিন্ন অলিতে গলিতে গাড়িতে করে প্যাকেট খাবার নিয়ে বিতরণ করে যাচ্ছেন। তথ্য সূত্রে জানা যায়, তিনি প্রতিদিন দুইশত অসহায় ও পথশিশুদের মাঝে এসকল খাবার বিতরণ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি ও বয়স্ক মহিলা ও শিশু পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে সাইফুদ্দৌলা তরুণ বলেন, নাগরিক পরিষদের সভাপতি হিসাবে ও আমার প্রাণপ্রিয় দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের অসহায় মানুষের সেবা দেওয়া ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতা ভাইয়ের নির্দেশনায় বর্তমান করোনা পরিস্থিতির এই মুহূর্তে দেশে মহামারী আকার ধারণ করেছে তারই ধারাবাহিকতায় আমি আমার সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন এসকল রান্নাকৃত খাবার দুস্থদের মাঝে বিতরণ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি যদি বেঁচে থাকি তাহলে করোনার এই মহামারীর মধ্যেও গরীব দুখীদের মাঝে দুবেলা দু’মুঠো আহার তুলে দেওয়ার ব্যবস্থা করে যাব। কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি হিসেবে আমি যে সকল মানুষকে সহযোগীতা করছি তা লোক দেখানোর জন্য না শুধু সমাজের বিত্ত্বশালী ধনীদের বিবেককে নাড়া দেবার জন্য।
তিনি চান শুধু কুষ্টিয়া জেলা নয় দেশের বিভিন্ন জেলার বিত্ত্বশালীলা সকল দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো মানব সেবায় কাজ করে যেতে পারি।



















