করোনা ভাইরাস প্রতিরোধে ঘর বন্দি হয়ে পরেছে বেশিরভাগ নেতাকর্মীরা। ফলে অনেকই হয়ে পরেছে কর্মহীন, পাড়তে হচ্ছে খাদ্যের সংকট সহ অর্থিক অনোটন।
তাই মধ্যবিত্ত কর্মীদের খাদ্য সংকট দুর করতে দলীয় নির্দেশে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের উদ্যোগে তার নিজ অর্থ তহবিল থেকে দাগনভূঞা উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভাবে ৩ হাজার নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) উপজেলা থেকে নেতা চেয়ারম্যান কর্মীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। পরে স্থানীয় নেতাকর্মীরা তাদের ইউনিয়নের মধ্যবিত্ত নেতাকর্মীদের পরিবারের নিকট এ খাদ্য সামগ্রী পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ৪নং রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন বিকমবিএড, পৌর মেয়র উমর ফারুখ খান, যুবলীগ সভাপতি ও ৫ নং ইয়াকুব পুর ইউপি চেয়ারম্যান আবু ফোরকান বুলবুল, যুবলীগ সেক্রেটারি ও ৭নং মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. ফারুক, সবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলাম, ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সেক্রেটারি আরিফুল রহমান অপু প্রমুখ।
এ সময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, আমাদের নেতা নিজাম হাজরী করোনাতেই নয়, সে যে কোন প্রয়োজনে মানুষের পাশে থাকে সব সময়। দাগনভূঞার জনগন তাকে আওয়ামীলীগের কান্ডারি হিসেবে জানে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে কষ্টে আছে। দলমত নির্বিশেষে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সে মোতাবেক দলীয় নির্দেশে সকলকে সহযোগিতা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝেও এই উপহার দেয় হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ



















